1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত প্রার্থী…..ড. মোবারক হোসাইন

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত প্রার্থী…..ড. মোবারক হোসাইন

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। (৩০ আগস্ট) শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্থদের সান্ত্বনা দেন, খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এক বিকেলেই সব কিছু হারিয়ে ফেলেছেন এই পরিবারগুলো। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে এই দুঃসময় তারা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। এসময় দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মো. আবদুল হান্নান সরকার, সেক্রেটারি মাওলানা মো. ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. কামরুল হাসান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মো. ইমাম হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, মাওলানা মো. বাছির উদ্দিন, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর