1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্ন এগ্রো নামে একটি পুকুরে বিষপ্রয়োগ করে এক ব্যবসায়ির প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার গুনবতি ইউনিয়নের বুধরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ি মোঃ আমান উল্লাহ হৃদয় বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রবিবার যে কোন সময় কে বা কারা তার পুকুরে বিষপ্রয়োগ করে। এতে পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে উঠতে দেখে এলাকাবাসি। পরে খবর পেয়ে ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় স্থানীয়দের সহায়তায় মরা মাছগুলোকে বিভিন্ন জাল দিয়ে টেনে উপরে তুলে আনেন।ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় জানান, আমি গত কয়েক বছর আগে স্থানীয় একটি জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ আরাম্ভ করি। পুকুরে বিভিন্ন জাতের রুই, কাতল, মৃগেল, পাঙ্গাশ, কালি বাউশ ও তেলাপিয়া সহ দেশীয় জাতীয় মাছ ছিল। সব সময় পুকুরের চাষকৃত মাছগুলোকে পরিমানমত খাবার ও পরিচর্যা করে আসছি। অল্প কিছুদিনের মধ্যে মাছগুলো উপজেলার বাজারগুলোতে সর্বরাহ করার জন্য চিন্তাভাবনা করছি। কিন্তু রবিবার বিকেলে আমার সেই আশা দুর্বৃত্তরা মাটির সাথে মিশিয়ে দিল। পরে আমাকে স্থানীয় লোকজন পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে আমাকে খবর পাঠায়। ব্যবসায়ি আমান উল্লাহ হৃদয় কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের আরো জানান, কারো সাথে আমার কোন শত্রুতা নেই। জীবনে আমি কারো ক্ষতি করিনি। কেন তারা কষ্টার্জিত পুকুরে বিষ প্রায়াগ মাছগুলো মারলো। কি অপরাধ করেছে মাছগুলো। তিনি প্রশাসন ও সরকারের কাছে এর উপযুক্ত বিচার চান।এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন বলেন, পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের খবরটি কেউ আমাদেরকে জানায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর