1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে একটি ট্রাক খাদে পরে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত ১০ জন ছাত্র। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আব্দুল্লাহ ইমন (১৪) সে হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলম এর ছেলে। নিহত ইমন হরিপুর সরকারি প্রথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল থেকেই কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। উক্ত খেলায় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী একটি ট্রাক বুড়িচং-কালিকাপুর সড়কের বাঘ শিমুল উত্তরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বুড়িচং হাসপাতালে প্রেরণ করে। সেখানে ইমনের অবস্থার অবনতি দেখেন ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের পরিবহনকৃত একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর