1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক-৪

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজাঁসহ আটক-৪

এ.কে.এম পলাশ, কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা বুড়িচংয়ের পোয়াত এলাকায় থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগষ্ট) রাতে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর- পোয়াত সড়কের তিন রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।আটককৃত আসামি মো: শাহাদাত (২৫) আদর্শ সদর উপজেলার শাষনগাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে, মো: নাইম (২০) বুড়িচং উপজেলার বাকশীমুল ইউপির জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে, মো: অন্তর (২২) একই ইউপির জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে, মো: রুবেল মিয়া (২৮) বিপাড়া উপজেলার দুলালপুর ইউপির নল্লা গ্রামের আবুল হোসেনের ছেলেথানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নাছিরুল্লাহ রুবেল, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোবিন্দপুর-পোয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাসহ ৪ মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কাউসার নামে এক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর