1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লায় ৫ লাখে মাদক কারবারি মুক্ত, চার পুলিশ সদস্য প্রত্যাহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কুমিল্লায় ৫ লাখে মাদক কারবারি মুক্ত, চার পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সীমান্তবর্তী বিবির বাজার গাজীপুর মাজার সংলগ্ন এলাকায় গত ২৮ জুলাই ২০২৫ তারিখে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইশত বোতল স্কাফ সিরাপ ও একশ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।তবে অভিযান শেষেই শুরু হয় রফাদফার নাটক। অভিযোগ উঠেছে, পাঁচ লাখ টাকার বিনিময়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) সাহেবের নির্দেশে মো: আনোয়ার হোসেনসহ চার পুলিশ সদস্য—কনস্টেবল রানা আহমেদ, নয়ন চৌধুরী ও তাপস দে—কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের আঁতাত নতুন কিছু নয়। অভিযানের নামে নাটক সাজিয়ে পরে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। এবারের ঘটনায় পুলিশের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে কিছুটা আশার সঞ্চার হলেও, জনমনে প্রশ্ন রয়ে গেছে-এই রফাদফার দায় কে নেবে? পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি, মাদক কারবারিদের সঙ্গে গোপন আঁতাত এবং আইনের অপব্যবহার-এই তিনটি বিষয়ের ছায়া স্পষ্টভাবে পড়েছে এই ঘটনায়। কুমিল্লার সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর