1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর-সাতরা সড়কে ভূঁইয়া টার্ফের পাশে মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা গজল, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায়, উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মজার বালিশ খেলা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের সভাপতি মো. ফরহাদ হোসেন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ মনজু।কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান,কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের সহকারী প্রাথমিক শিক্ষক ইকরামুল হাসান ইথার এবং কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের শিক্ষক ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন নূর।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা নাহা।পুরো আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।উল্লেখ্য, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর