
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ; চাঁদপুর প্রতিনিধি।।
ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ হোসেন (৪০) ও তার স্ত্রী বিউটি বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শোভান গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ মোস্তফা নামে তিন নম্বর আসামীকে আটক করে।অভিযুক্তরা হলেন, শোভান গ্রামের মৃত আসলাম তালুকদারের ছেলে আঃ লতিফ তালুকদার (৬৫), আঃ লতিফ তালুকদারের ছেলে মোঃ জুয়েল (৩২), মৃত মকবুল তালুকদারের ছেলে মোঃ মোস্তফা (৩৬) এবং আঃ লতিফ তালুকদারের স্ত্রী মোসা: মনি বেগম (৫২)।অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের ভাই লোকমান তালুকদারের সথে আঃ লতিফ তালুকদারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্ত আঃ লতিফ তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে লোকমান তালুকদারকে মারার জন্য মসজিদের দিকে যান। বিষয়টি বাদীর ছেলে ফরিদ দেখে ফেলার পর লোকমান তালুকদারকে অবগত করে। এর আঃ লতিফ ক্ষিপ্ত হয়ে ফরিদকে ধাওয়া করেন। পরবর্তীতে সোহাগ হোসেন বিষয়টি জানতে পেরে আঃ লতিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করলে লতিফ তালুকদার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী বিউটি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে।হামলার একপর্যায়ে অভিযুক্তদের আঘাতে ভুক্তভোগীরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।,অভিযোগকারী সোহাগ আরও জানায়, এ ঘটনার পরে হামলাকারীরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। যদি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদেরকে প্রাণে মেরে পেলবে।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত জানায়, থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার, একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।