1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন কুমিল্লায় খুন-ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে আতঙ্ক! কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে! একটা কথা ভালোভাবে বললেও স্ত্রী রেগে যান কেন? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী?

কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা দেবীদ্বারে গ‍্যাসের সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে দেবীদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ড’র বিজুলীপাঞ্জার গ্রামের কৃষক মো. হোসেন মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, ছাগল, হাঁস- মোরগসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের রান্না শেষ করার পর চুলার আগুন নেভানো হলেও গ্যাস সিলিন্ডারের মূল সংযোগটি (রেগুলেটর) বন্ধ করা হয়নি। ফলে দীর্ঘক্ষণ ধরে সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে পুরো রান্নাঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রাতে অন্য প্রয়োজনে দেশলাইয়ের (মেচ) কাঠি জ্বালিয়ে পুনরায় চুলা ধরাতে গেলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। হঠাৎ ছড়িয়ে পড়া আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও মূল্যবান জিনিসপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে ও হাঁস মুরগির খোয়ারে থাকা গর্ভবতী ১টি ছাগলসহ ২ টি ছাগল, প্রায় ২০ টি হাস মুরগী পুড়ে ছাই হয়ে যায়। সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডের পর ওই কৃষকের মাথা গোঁজার ঠাঁইটুকু সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই কৃষকের ঘরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া কৃষক হোসেন মিয়ার পরিবার এখন দিশেহারা।এ ব‍্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকান্ডের বিষয়টি শুলনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং আর্থিক সহায়তাদানেরও আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর