1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা 

“আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

“আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬ইং আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা এর মিলনায়তনে “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” (Innovate today, Nourish tomorrow) শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় ও জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, খাদ্য মন্ত্রণালয়। Guest of honor হিসেবে Dr. Jiaoqun Shi, FAO Representative in Bangladesh ও Dr. Valantine Achancho, Country Director, IFAD Bangladesh অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম খান, সচিব, কৃষি মন্ত্রণালয়।এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মো: শহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও, পুষ্টি নিরাপত্তা ও খাদ্যের গুণগত মান উন্নয়নে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। তাঁরা কৃষক, গবেষক ও নীতি নির্ধারকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য উৎপাদনের আহ্বান জানান।অনুষ্ঠানে সংস্থা প্রধানসহ কৃষি মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর