কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬ইং আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯.৩০ মিনিটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা এর মিলনায়তনে “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” (Innovate today, Nourish tomorrow) শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় ও জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, খাদ্য মন্ত্রণালয়। Guest of honor হিসেবে Dr. Jiaoqun Shi, FAO Representative in Bangladesh ও Dr. Valantine Achancho, Country Director, IFAD Bangladesh অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সেলিম খান, সচিব, কৃষি মন্ত্রণালয়।
এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মো: শহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও, পুষ্টি নিরাপত্তা ও খাদ্যের গুণগত মান উন্নয়নে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। তাঁরা কৃষক, গবেষক ও নীতি নির্ধারকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য উৎপাদনের আহ্বান জানান।অনুষ্ঠানে সংস্থা প্রধানসহ কৃষি মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679