
স্টাফ রিপোর্টার।।
অদ্য ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সার্জেন্ট অব পুলিশ হতে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য জনাব মোবারক হোসেন’কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।এসময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ; জনাব মোঃ লুৎফর রহমান; জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।