1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে যাবেন’ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন “কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সচেতনতার আহ্বান¡ কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক টিআরসি নিয়োগ অক্টোবর ২০২৬ শারীরিক মাপ যাচাই ও PET এর দ্বিতীয় দিনের কার্যক্রম ; সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ!

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

আজ শনিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রি. ১৪:০০ ঘটিকায় কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া।সভায় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ অপরাধ দমনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও তৎপরতা, সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর