
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লায় ১৪ নভেম্বর ২০২৬: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগিচাগাঁওয়ে অবস্থিত কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজনে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।