1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ , চাঁদপুর।।

শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে চাঁদপুর পুরান বাজার এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী পুরান বাজারের ৩নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।বিকালে পুরান বাজার ৩নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচির সূচনা হয়। এ সময় তানিয়া ইশতিয়াক খান নিজে উপস্থিত থেকে মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।কম্বল বিতরণ প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান গণমাধ্যমকে বলেন, “কিছুদিন আগেও আমরা ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। আসন্ন শীতে এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই ভাবনা থেকেই আজ বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দিয়েছি। এলাকাবাসীর এই ভালোবাসা ও দোয়া আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”এদিকে, শীতের শুরুতেই এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, এই কম্বল তাদের কাছে কেবল শীতবস্ত্র নয়, বরং ভালোবাসার এক উষ্ণ উপহার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। নিয়মিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর