1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি

নিজস্ব প্রতিবেদক।।

সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় কনডেম সেলে কারাবন্দি রাখার ঘটনায় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর ইমেইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ চিঠি পাঠিয়েছেন। বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরে তার বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় ৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তারিখ ২৬ অক্টোবর, ২০২৬।মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাবন্দি রয়েছেন। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী জামিন আবেদন খারিজ করে দেন।এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর আগে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আহমেদ আবু জাফর অরিত্র কুন্ডুর পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়েছে। রিট নম্বর ১৯৯৭৫। রিটটি বর্তমানে বিচারাধীন রয়েছে।রিট বিচারাধীন থাকলেও অরিত্র কুন্ডু জেলে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা ও দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে বিএমএসএফ।এ অবস্থায় সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে।বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিককে মব সৃষ্টি করে আহত করে মিথ্যা মামলায় আটক রাখা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর