1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের

‎‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুসরণকারী সংগঠন, এখানে কোনো গ্রুপিং নেই’
‎
‎তৌহিদ সরকার রাজনৈতিক প্রতিবেদক।।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীকে কেন্দ্র করে ‘মামুন গ্রুপ ও মাহবুব গ্রুপের সংঘর্ষ’ শিরোনামে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। প্রকাশিত সংবাদগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুসরণকারী সংগঠন। সংগঠনের প্রতিটি পর্যায়ের কার্যক্রম নির্ধারিত সাংগঠনিক নিয়ম, শৃঙ্খলা ও দায়িত্বশীল নেতৃত্বের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে ব্যক্তিকেন্দ্রিক কোনো গ্রুপিং নেই। আমরা কুমিল্লা মহানগরী আমীরের নেতৃত্ব ও আনুগত্যের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। তিনি বলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে ‘মামুন গ্রুপ’ ও ‘মাহবুব গ্রুপ’ হিসেবে বিভক্ত করে উপস্থাপনের বিষয়টি সংগঠনের প্রকৃত অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।অধ্যাপক মামুন আরও বলেন, জামায়াতে ইসলামীতে সাংগঠনিক সিদ্ধান্ত ও কার্যক্রম ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে পরিচালিত হয় না; বরং সংগঠনের নিয়ম, গঠনতন্ত্র ও দায়িত্বশীল নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করা হয়। সাংগঠনিক বিষয়ে আলোচনা কিংবা মতপার্থক্য থাকলেও সেটিকে দুই পক্ষের সংঘর্ষ বা গ্রুপিং হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়। প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কোনো তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং একটি সংগঠনের সাংগঠনিক অবস্থান সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হতে পারে।তিনি ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর