
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় শেরপুর একাদশ ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রোমান হাসান, সম্মানিত সদস্য সচিব,
কুমিল্লা মহানগর যুবদল তিনি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।