
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলসহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।শোকবার্তায় মন্ত্রী বলেন, অপ্রতিমের অকাল ও হৃদয়বিদারক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একটি সম্ভাবনাময় কিশোরের এমন মর্মান্তিক পরিণতি শুধু তার পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্যই গভীর শোকের বিষয়।মন্ত্রী নিহত অপ্রতিমের মা ড. নাহিদা বেগম, বাবা ফিরোজ শাহরিয়ার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। এ বিষয়ে তিনি কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।মক ন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি মরহুম অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।