1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে দুই দিন-ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।  ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগ প্রমাণিত, কুমিল্লায় ইউপি কর্মকর্তা বরখাস্ত!! শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের মসনদে টিকে থাকা কঠিন হবে:শিবির সভাপতি সাদ্দাম কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ;হাজারো মানুষের ঢল।  কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। Alev Casino Turkiye Guncel Giris ve Casino Oyunları Везение На Риобет Проверь Свою Судьбу

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর মধ্যে প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ পেয়েছেন ডা. আরিফ হায়দার।চিকিৎসা পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ডা. মোঃ-আরিফ হায়দার।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ছাত্রজীবনে তাঁর সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা শুরু হয়। সে সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সন্ধানী সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সন্ধানীর যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক, পূর্ণ রোগী কল্যাণ সম্পাদক এবং এজিএস পদে দায়িত্ব পালন করেন।এরপর তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব কুমেকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রদলের সঙ্গেও যুক্ত ছিলেন। সংগঠনটিতে তিনি পর্যায়ক্রমে আপ্যায়ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সঙ্গে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। তিনি ড্যাব কুমিল্লার আজীবন সদস্য পদ লাভ করেন। এরপর ড্যাবের সাংগঠনিক কার্যক্রমে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা ড্যাব এবং পরবর্তীতে কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কুমিল্লা মহানগর ড্যাবের কমিটি স্থগিত রয়েছে বলে জানা গেছে।দীর্ঘ চিকিৎসা ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতার পর এবার কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডা. আরিফ হায়দার।বেপজার বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হবে এবং আগামী ১ অক্টোবর ২০২৬ সকাল ৯টায় কুমিল্লা ইপিজেডের বেপজা জোন কার্যালয়ে যোগদানের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর