1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা

বিকল্প সড়কের এলাইনমেন্ট ও AHK স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটির ধারণাপত্র উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা-কুমিল্লা মহাসড়কের ওপর ক্রমবর্ধমান যানবাহনের চাপ কমানো এবং কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ ও শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বিকল্প প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট এবং কোটবাড়ীতে AHK স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার ধারণাপত্র নিয়ে ভিজ্যুয়াল উপস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার কুলিয়া টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাবি-র।সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের সম্ভাব্য এলাইনমেন্ট এবং কোটবাড়ীকে কেন্দ্র করে স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।আয়োজকদের মতে, কুমিল্লার দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন, যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক পরিকল্পিত নগর গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বিশেষ করে কোটবাড়ী এলাকায় শিক্ষা ও ঐতিহ্যের পাশাপাশি আধুনিক নগর সুবিধা সমন্বিত করে একটি পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা গেলে কুমিল্লার নগর সম্প্রসারণের চাপ কমানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সেমিনারে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর