1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব

বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব-২০২৬।আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, কুমিল্লার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় কুমিল্লা নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী ও রামঠাকুর আশ্রমের প্রধান ফটকের সামনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।বশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আকতার, কুমিল্লা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। এছাড়াও কুমিল্লার সনাতনী সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, কুমিল্লার যুগ্ম আহ্বায়ক শ্রী সঞ্জিত দেবনাথ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমিটির সদস্য সচিব দিলীপ কুমার নাগ কানাই।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা।সন্ধ্যায় মহেশাঙ্গণে গীতাপাঠ ও আলোচনাএদিকে, একই দিন সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আলোচনা সভা।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আকতার, কুমিল্লা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক জিপি অ্যাডভোকেট তপন বিহারী নাগ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়।ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা জগন্নাথপুর মন্দির ইসকনের সাধারণ সম্পাদক শ্রী রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব। এছাড়াও কুমিল্লার সনাতনী সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।গীতাপাঠ ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখবেন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী অচিন্ত্য দাস টিটু। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কমিটির যুগ্ম আহ্বায়ক পিংকু চন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমিটির সদস্য সচিব দিলীপ কুমার নাগ কানাই ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত দেবনাথ।আলোচনা সভা শেষে থাকবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। পরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এবারের জন্মাষ্টমী উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমিল্লার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর