1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা শহরের ব্যস্ততম কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার পথে সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন কামরুল হাসান ইমন।শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টা ১০ মিনিটে টাওয়ার হসপিটালের সামনে সিএনজি থামিয়ে কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর হঠাৎ একজন কাটার বের করে তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি সাহসিকতার সঙ্গে ওই ব্যক্তির হাত চেপে ধরে সিএনজি থেকে নেমে চিৎকার শুরু করেন।তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়।ঘটনার সময় ছিনতাইকারীর হাতে থাকা কাটারের আঘাতে ইমনের টি-শার্টের পেছনের অংশ কেটে যায়। তবে আল্লাহর রহমতে তার শরীরে কোনো আঘাত লাগেনি।পরে ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তার তাৎক্ষণিক সহযোগিতায় আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।ব্যস্ত সড়কে সন্ধ্যা ৮টা ১০ মিনিটে এমন ছিনতাইয়ের চেষ্টা সত্যিই উদ্বেগজনক। শহরের ব্যস্ততম এলাকাগুলোতেও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।

সতর্ক থাকুন, অপরিচিত যাত্রীদের বিষয়ে সচেতন থাকুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর