
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, জশনে জুলুছ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং মোনাজাত।বুড়িচং উপজেলা প্রশাসন :পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও ইউআরসি ইন্সট্রাকটর মো. শাহাদাৎ হোসেন।অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বুড়িচং, কুমিল্লার ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান।আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, বুড়িচংয়ের ইমাম মাওলানা মো. ওমর ফারুক এবং মাওলানা মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু মুসা।এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ;পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ আগষ্ট দিবাগত রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ- না’ত ও মাসয়ালা মাসায়েল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, মসজিদ কমিটির সভাপতি হাজী মো : আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো: জামশেদুল আলম, সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম।
বিচারকের দায়িত্ব পালন করেন, মসজিদের খতিব মুফতি মাওলানা মো: মজিবুর বাশার, ইমাম হাফেজ মো: ইকরাম উদ্দিন।সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের পর ঈদে মিলাদুন্নবী দ: এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা:বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের পালটি রাজাপুরে অবস্থিত কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগেজশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সা: বের করা হয়েছে।মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন(রহ:) ফাউন্ডেশন এর সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় জশনে জুলুছটি ছয়গ্ৰাম বাজার প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে মিলাদ, মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।জুলুছটির নেতৃত্ব দেন, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দেস আল্লামা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের শরীফ ও মাওলানা মোহাম্মদ আবু ইউছুফ।মাশরা পশ্চিমপাড়া জামে মসজিদ :পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাউল্শলাহরা পশ্চিমপাড়া জামে মসজিদ এর উদ্যোগে জশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট সকাল ৯ টায় মাশরা জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি জুলুছ ফকির বাজার, কাঞ্চনপুর, পিতাম্বর, বাকশীমূল, কালিকাপুর, মনোহরপুর প্রদক্ষিণ করে পুনরায় মাশরা পশ্চিম পাড়া জামে মসজিদে এসে মহানবী হযরত মুহাম্মদ সা: এর আগমন ও প্রিয় নবীর বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা, মিলাদ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।এসময়, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মুফতি গোলাম আবু কাউছার সুন্নী, আল কাদরী, মাশরা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব, শায়ের আহসান উল্লাহ আল কাদরী, সাবেক খতিব হাফেজ মো: ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বক্তব্য রাখেন।উদযাপন কমিটির প্রধান আয়োজক মো: ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, কাজী জাকির হোসেন, মো: তৌফিক, মসজিদ কমিটির সভাপতি ডা: কামাল হোসেন সরকার, গ্রাম কমিটির সভাপতি বিল্লাল হোসেন মুন্না, জালাল ভান্ডারী, মোতাহের হোসেন চৌধুরী, আবু নাছির, মাশরা ছাত্র সংগঠন মো: এমরান, রাকিব সরকার, মিরাজ, ব্যবসায়ি মো: সাগর সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়া কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ,রেজভিয়া দরবার শরীফ, ঘিলাতলা দরবার শরীফ, উত্তরগ্ৰাম আনজুমানে হাছানিয়া দরবার শরীফ কমপ্লেক্স, ভবের মুড়া দরবার শরীফ, গাউছিয়া ইসলামিক মিশন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংগঠন, দরবার বিভিন্ন কর্মসূচি পালন করেন।