1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতির পরিমাণ কোটি টাকা - কুমিল্লার খবর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

কুমিল্লার আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতির পরিমাণ কোটি টাকা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতির পরিমাণ কোটি টাকা

তিতাস প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তানিয়া আক্তার লুবনা। তিনি ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ গোলসম মহিউদ্দিন জিলানী ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতাস উপজেলা আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার ও সেক্রেটারি সালাউদ্দিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. মাওলানা হুমায়ুন কবির এবং ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি আলাদিন মাস্টারসহ জামায়াতে ইসলামীর অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং এই বিপদের সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।৭নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যাডে প্রকাশিত এবং চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে নারান্দিয়া পূর্বপাড়া ৫নং ওয়ার্ডের অহেদ আলী ভূঁইয়ার ছেলে মো: আবুল হোসেনের আরএফএল ফার্নিচার ও ক্রোকারিজ দোকান, যার আনুমানিক ক্ষতির পরিমাণ পঁচাশি লক্ষ টাকা। একই এলাকার অপর ক্ষতিগ্রস্ত মনির হোসেনের কনফেকশনারী দোকানে ত্রিশ লক্ষ টাকা, দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা রায়পুরের মোহাম্মদ আবুল বাসারের ছেলে মোহাম্মদ জিয়া উদ্দিনের মুদি, কনফেকশনারী ও ডায়াপার-ডিলারের আংশিক ক্ষতিতে দশ লক্ষ টাকা এবং তিতাসের ইসলামাবাদ মানিক কান্দির মৃত কবির হোসেনের ছেলে রুমির লেপতোষকের দোকানের আংশিক ক্ষতিতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি প্রাক্কলন করা হয়েছে। গভীর রাতের এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর