1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা।। 

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত আনুমানিক ২:২৫ মিনিটের সময় ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হন।পরবর্তীতে আটককৃতদের তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিচয় কামিম আহম্মদ (২৮), পিতা-তোফাজ্জল হোসেন, মাতা-সোনারা বেগম, গ্রাম-কচুয়ারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, আঃ করিম (৩০), পিতা-মনির মিয়া, মাতা-সাহিদা বেগম, গ্রাম-শাহী ঈদগা, ৩৬ নং ওয়াড, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, সাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহ আলম, মাতা-নাসিমা বেগম, গ্রাম-পুরাতন গদিগাও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, পাবেল আহম্মদ (২৬), পিতা-তরিক মিয়া, মাতা-বেদেনা বেগম, গ্রাম-নলকট, থানা-জালালাবাদ, জেলা- সিলেট, হোসাইন (২৩), পিতা-আঃ খালেক, মাতা- মিনারা বেগম, গ্রাম-নীলগাও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, রিপন চন্দ্র দাস (২৯), পিতা-হেমেন্দ্র চন্দ্রদাস, মাতা- ফুলতারা, গ্রাম-দিরাই চান্দপুর, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জ, রাজু আহম্মদ (২৮), পিতা-সালাউদ্দিন, মাতা-সালেহা বেগম, গ্রাম-চারাদিঘীরপার, ১৬ নং ওয়াড, থানা-কোতোয়ালি, জেলা-সিলেট, আবিদুল ইসলাম (২৮), পিতা-সাহেদ আলী, মাতা-আফিয়া বেগম, গ্রাম-তাতিকোনা, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ,  কাওছার হোসেন (২৬), পিতা- তোফাজ্জল হোসেন, মাতা-সোনারা বেগম, গ্রাম- সালুটিঘর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।উদ্ধারকৃত মালামালের অংশ একটি রেজিঃ নাম্বার বিহীন নীল সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল, একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল, একটি রেজিঃ নাম্বার বিহীন সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল, একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha R15 মোটরসাইকেল, একটি রেজিঃ নাম্বার বিহীন নীল রংয়ের Yamaha R15 মোটরসাইকেল,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর