1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মাদকসহ সকল কে?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মাদকসহ সকল কে?

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) কোতয়ালী মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৪র্থ আদালতে সোপর্দ করা হয়।
আদালত একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, ছয়জনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড, সাতজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর