1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড, নারী আসামির ৮ বছর - কুমিল্লার খবর
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড, নারী আসামির ৮ বছর

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড, নারী আসামির ৮ বছর

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালেদা আক্তার রানী নামে এক নারী আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—জেএমবি সদস্য মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু, ওরফে সামাদ, ওরফে রাজীব এবং মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। মোস্তাফিজুর রহমানের পিতা আয়নাল হক ওরফে রুহুল কুদ্দুস মাস্টার। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার কলমিডাঙ্গা গ্রামে। অপর আসামি মোহাম্মদ দুরুল হুদার পিতা মো. আলী হোসেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর চকপাড়া এলাকায়।একই মামলার অপর আসামি খালেদা আক্তার রানীকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তার তিন সন্তান ও স্বামী কারাবন্দি থাকা এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকার বিষয়টি সাজা দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেন।

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ২০০৬ সালের ১৩ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারায় মামলা নম্বর-২১ দায়ের করা হয়। মামলাটি এসটি-১৩৭/০৬ ও জিআর-১০৬/০৬ নম্বরে বিচারাধীন ছিল।মামলার বিচারকাজে বাদী-বিবাদী পক্ষের উপস্থিতিতে বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া আসামিদের জবানবন্দি, জব্দ তালিকা, বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয় পর্যালোচনা করে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।রায় ঘোষণার পর আদালতের সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর