1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বার্ড মডেল স্কুলের নতুন ভবন ও শিশু পার্কে যুক্ত হলো আধুনিক রাইড - কুমিল্লার খবর
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় বার্ড মডেল স্কুলের নতুন ভবন ও শিশু পার্কে যুক্ত হলো আধুনিক রাইড

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বার্ড মডেল স্কুলের নতুন ভবন ও শিশু পার্কে যুক্ত হলো আধুনিক রাইড

নিজস্ব প্রতিবেদক।। 

শিক্ষার প্রসার ও শিশুদের মানসিক বিকাশে নতুন সংযোজন হিসেবে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ‘বার্ড মডেল স্কুল’-এর সম্প্রসারিত ভবন এবং ‘বার্ড শিশু পার্ক’-এর নতুন রাইড উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।এ সময় বার্ড ও কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, বার্ড মডেল স্কুলের সম্প্রসারিত ভবন এবং শিশু পার্কে নতুন রাইড সংযোজনের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ও সৃজনশীল বিকাশের সুযোগ আরও বাড়বে।

এ উদ্যোগ কুমিল্লার শিশু ও অভিভাবকদের জন্য নতুন আনন্দের ক্ষেত্র তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর