1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লায় উদ্বোধন হলো কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ইং

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কুমিল্লায় উদ্বোধন হলো কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ইং

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লায় শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬
রবিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লা এয়ারপোর্ট রোডের পুরাতন বিমানবন্দর এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।মেলার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা।এ সময় মেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ মিটুল, তারেক আহমেদসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করার পাশাপাশি কুমিল্লার মানুষের বিনোদনের কথা বিবেচনা করে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় বিভিন্ন ধরনের কুটির শিল্পপণ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী, খাবারসহ নানা পণ্যের স্টল স্থান পেয়েছে।মেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ মিটুল বলেন, কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করছি, মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি থাকবে এবং সবাই আনন্দের সঙ্গে মেলা উপভোগ করবেন।উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। এ সময় দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আয়োজকরা জানান, মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর