1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লা জেলা পুলিশে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।। 

পুলিশ সদস্যদের কর্মব্যস্ত ও দায়িত্বপূর্ণ জীবনে আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকারিয়া তাহের, এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য অতিথিবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সিদরাতুল মুনতাহা, উপদেষ্টা, পুনাক, চট্টগ্রাম রেঞ্জ ও সদস্য, কেন্দ্রীয় পুনাক এবং জনাব রিফাত জাহান, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুমিল্লা জেলা। অনুষ্ঠানে আগত শিল্পীদের অংশগ্রহণে গান, আবৃত্তিসহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত পুলিশ সদস্য ও অতিথিবৃন্দ আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি ও বিনোদনের পাশাপাশি তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও দলগত বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সাংস্কৃতিক চর্চা পুলিশ সদস্যদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক। একই সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় হয় এবং কর্মক্ষেত্রে একটি ইতিবাচক ও মানবিক পরিবেশ গড়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক বিকাশ ও কর্মস্পৃহা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর