
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শাইনিং কারাতে ক্লাবের আয়োজনে কুমিল্লা অঞ্চলের ‘নতুন কুঁড়ি’ বিভাগের বিভাগীয় ফাইনাল রাউন্ডে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ১১ জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বিশেষ অতিথি,
ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর চেয়ারম্যান এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ও কাউন্সিলর বিসিবি।
মোঃ কবির হোসেন,অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, শাইনিং কারাতে ক্লাবের সভাপতি, কৃতী খেলোয়াড়দের অভিভাবক, কোচ ও ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে খেলোয়াড়, অভিভাবক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির সুযোগ আরও Opত হবে।
