1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গোমতী নদী ড্রেজিং ও নৌবন্দর নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময় - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

গোমতী নদী ড্রেজিং ও নৌবন্দর নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Oplus_131072

গোমতী নদী ড্রেজিং ও নৌবন্দর নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময়

কুমিল্লার উন্নয়নে নৌপথের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার গোমতী নদীর ড্রেজিং এবং কুমিল্লায় নৌবন্দর স্থাপনের বিষয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।মতবিনিময় সভায় গোমতী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম গ্রহণ এবং কুমিল্লায় নৌবন্দর স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় গোমতী নদীকে নৌযান চলাচলের উপযোগী করে তোলা, নৌপথের মাধ্যমে পণ্য পরিবহন সহজ করা এবং কুমিল্লার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নৌপথের সম্ভাবনাকে কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লার দীর্ঘদিনের নৌপথ-সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গোমতী নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নৌবন্দর স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি উল্লেখ করেন।মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর