1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার! ঢাকা শিল্পকলা একাডেমিতে দৈনিক ঘোষণার ৩২ বছর পূর্তি উদযাপন। গোমতী নদী ড্রেজিং ও নৌবন্দর নিয়ে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা মো. আদনান হায়দারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।গ্রেপ্তারকৃত আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার সিন্দুরিয়া পাড়া এলাকার বাসিন্দা।পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে বুড়িচং থানার একটি টহল দল মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় সেখানে এক ব্যক্তিকে মাদক সেবন করতে দেখে পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়।পুলিশ জানায়, আটকের পর মাদক সেবনের বৈধ লাইসেন্স বা পারমিট আছে কি না জানতে চাওয়া হলে আদনান হায়দার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অ্যালকোহল সেবনের বিষয়ে মতামত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে পুলিশের নথি যাচাই করে আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা থাকার তথ্য এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর