1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা টাউনহল মাঠে ‘২ টাকার আহার’ কর্মসূচি: শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ - কুমিল্লার খবর
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগে আলোচনায় কোতোয়ালি থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ! কুমিল্লা টাউনহল মাঠে ‘২ টাকার আহার’ কর্মসূচি: শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ;অতঃপর মাদক কারবারি আটক। ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল 582596151784769364 582596151784769364 কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কুমিল্লা টাউনহল মাঠে ‘২ টাকার আহার’ কর্মসূচি: শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুমিল্লা টাউনহল মাঠে ‘২ টাকার আহার’ কর্মসূচি: শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক।। 

“জেগে উঠুক বিবেক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচি। শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ১২টায় টাউন হল মাঠ সংলগ্ন কান্দিরপাড় এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুল কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুর কবির সাজ্জাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকিত তারুণ্য সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ।
আয়োজকরা জানান, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের জন্য প্রতীকী মূল্যে ‘২ টাকার আহার’ কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। “মানুষ মানুষের জন্য”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আলোকিত তারুণ্য সংগঠন (ATS), যা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, এবং জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর