1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

স্টাফ রিপোর্টার।।

টানা তিন ঘণ্টার বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ। একই সঙ্গে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কেন্দ্রের পরবর্তী সব পরীক্ষা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে প্রফেসর আহসান পারভেজ বলেন, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১৯৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোমবার (১৩ জুলাই) অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় সাময়িক দুর্ভোগের মুখে পড়েন।বোর্ডের তথ্য অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে চলমান নির্মাণকাজের মালামাল এবং প্রবেশপথে তৈরি হওয়া গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যান। পরে তার অভিভাবক শুকনো কাপড় নিয়ে এলে তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে সক্ষম হন এবং নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেন।পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান শিক্ষাবোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনকে অবহিত করার পর তাদের গাড়ি, নৌকা ও ভ্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষা বোর্ডের পিকআপ ভ্যান ব্যবহার করেও পরীক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি, সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃষ্টিজনিত কারণে বিলম্বে কেন্দ্রে পৌঁছানো এবং সময় নষ্ট হওয়া পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ আরো বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের চলমান পরীক্ষার বাকি অংশ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের দ্রুত অবহিত করতে নোটিশও প্রকাশ করা হয়েছে।অতিবৃষ্টিজনিত এই সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে তারা অধিক সতর্ক থাকবে।তবে সাম্প্রতিক জলাবদ্ধতার ঘটনাকে কেন্দ্র করে কিছু কনটেন্ট নির্মাতা বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে প্রকৃত তথ্য ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।এসময় গতকাল শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানায়, জরুরী সভা থাকায় ঢাকায় যেতে হয়েছে আমাকে। তাই এই বিষয়ে পুরোপুরি ধারণা নেই আমার। সংবাদপত্র পড়ে বিস্তারিত জানাতে পারবো৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর