1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।এইচএসসি পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হলো দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষার স্থগিত থাকবে । দ্বিতীয়: ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে । তৃতীয়: আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ।এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের দিকে রওনা দিলে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।এ সময় তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।অবস্থান কর্মসূচিতে এইচএসসি পাস করা শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, ‘গতকাল শিক্ষার্থীরা কোমরপানি ভেঙে কেন্দ্রে এসেছেন । তাদের আর্তনাদ কেউ দেখে না,তাদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণের জন্য আমি এখানে অবস্থান নিয়েছি।’কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘গতকালের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এই পরীক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সময় এই পরীক্ষার জিপিএ কাউন্ট করা হয়। আপাতত দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত রাখার দাবি করা হচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করছি।’উল্লেখ্য যে গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমরপানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জন্য তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতাকে দায়ী করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর