1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
Oplus_131072

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের কাজ চলছে।তালিকা সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন।১১ই জুলাই(শনিবার) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন, তাদের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। এর ভিত্তিতেই সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো পরিবর্তন হয়নি। তবে সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর