1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে সকাল ১১টায় র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা সেখান থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সূচনা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল রহমান।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ।বিআরডিবি’র’র পদাবিক শাখার মাঠ সংগঠক মোস্তফা কামালের সঞ্চালনায় সমবায় সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সালমা আক্তার, মো. ফারুক আহাম্মদ, শাহনাজ বেগম।সভা শেষে বিআরডিবি’র পরিদর্শক, মাঠ সংগঠক, সমবায়ী সফল উদ্যোক্তা, সফল উদ্যোক্ত ম্যানেজার সম্মাননা স্মারক ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা।এছাড়া বিভিন্ন সমিতির ম্যানেজারদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয় এবং বিভিন্ন বিভিন্ন সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর