1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

মো. হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম ও এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে এ উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. কামাল হোসেন (৪৫)-এর বসতঘরের খালের পাড় থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর