1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের উদ্বোধন, পরিকল্পিত নগর উন্নয়নের নতুন যাত্রা

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের উদ্বোধন, পরিকল্পিত নগর উন্নয়নের নতুন যাত্রা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা, কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে “কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ” (কেউএ)-এর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও আত্ম মানবতার দেয়াল মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা মো. ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) সহ কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কুমিল্লাকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুষ্ঠু নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের সফল কার্যক্রম ও কুমিল্লার টেকসই উন্নয়নের জন্য শুভকামনা জানানো হয়। উপস্থিত বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে এবং জনগণের সহযোগিতায় কুমিল্লাকে একটি আধুনিক, নান্দনিক ও উন্নত নগরীতে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর