1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

নাঙ্গলকোটে মোহনা টিভির সাংবাদিকের কার্যালয়ে ঢুকে পিস্তল দেখিয়ে হুমকি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
Oplus_131072

নাঙ্গলকোটে মোহনা টিভির সাংবাদিকের কার্যালয়ে ঢুকে পিস্তল দেখিয়ে হুমকি

নাঙ্গলকোট প্রতিনিধি।।

কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে ঢুকে পিস্তল তাক করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল মুখোশধারী কিশোর গ্যাংকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রোড আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ বলেন, সন্ধ্যায় তিনি কার্যালয়ে বসে সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন যুবক কার্যালয়ে ঢুকে তাঁর দিকে পিস্তল তাক করে বাইরে যেতে বলে। তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানালে তারা হুমকি দিতে থাকে। একপর্যায়ে তিনি পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাঁকে নিরাপদে সেখান থেকে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাল হোসেন রিয়াজ।নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে হুমকি দেওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, তিনি সদ্য থানায় যোগ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর