1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

কুমিল্লায় এইচএসসি পরীক্ষা শুরু:পরীক্ষার্থী প্রায় ৯৫ হাজার,শিক্ষার্থী ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় এইচএসসি পরীক্ষা শুরু:পরীক্ষার্থী প্রায় ৯৫ হাজার,শিক্ষার্থী ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় আজ সকাল ১০টা থেকে একযোগে সারা দেশের সঙ্গে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছেন প্রায় এক লাখ শিক্ষার্থী।বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯৫ হাজার ৭০জন।ফলে এবার পরীক্ষায় ঝরে পড়েছে ২৭ হাজার ৩৪১ জন শিক্ষার্থী।কুমিল্লাসহ ছয় জেলার ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ ও কক্ষ ব্যবস্থাপনাসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং আইপিএস ব্যবহারের নির্দেশনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।এদিকে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষার সময় সড়কে যানজট এড়াতে জেলা পুলিশ বাহিনীও বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর