1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকু পার হতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকু পার হতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকু পার হতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোঃ হাবিবুর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাঁশের সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে মো. সজিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সজিব উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের পূর্ব উত্তরপাড়া এলাকার ওজাকাজীর বাড়ির বাসিন্দা মো. শরীফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি মামলা-সংক্রান্ত কাজে সজিবের বাবা শরীফ মিয়া কুমিল্লা আদালতে যান। একই সময়ে অসুস্থ হয়ে তার মা রোজিনা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এ অবস্থায় সজিবকে পাশের বেজুরা পশ্চিমপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে রেখে দাদী হাসপাতালে যান।
সকাল আনুমানিক ৯টার দিকে সজিব ফুফুর বাড়ি থেকে বের হয়ে বাঁশের সাঁকো পার হয়ে রাস্তায় যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায়। পরে দাদী হাসপাতালে থেকে ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে ভাসতে থাকা সজিবের একটি জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজ শুরু করা হয়। স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সাঁকো থেকে প্রায় ৫০ গজ দূরে খালের পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা রোজিনা বেগম ঘটনাস্থলে এসে বারবার মূর্ছা যান। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আতাউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বাঁশের সাঁকো পার হওয়ার সময় দুর্ঘটনাবশত শিশুটি খালে পড়ে যায়। স্থানীয়রা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর