1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে মূল অভিযুক্তকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।তবে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আজ সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এসব তথ্য জানান।ওসি জানান, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে ধারাবাহিক অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মোঃ সুলতানের ছেলে আশিক (৩৫) ও মোঃ ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেফতার হওয়া চারজনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, সমাজে নিরাপত্তা বিঘ্নকারী এবং মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে কুমিল্লার মাটিতে ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর