1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সমবায় প্রতিষ্ঠান কেটিসিসিএ ধ্বংসের দ্বারপ্রান্তে: এমপি মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সমবায় প্রতিষ্ঠান কেটিসিসিএ ধ্বংসের দ্বারপ্রান্তে: এমপি মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

সমবায় প্রতিষ্ঠান কেটিসিসিএ ধ্বংসের দ্বারপ্রান্তে: এমপি মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।
কোতয়ালী থানা সেন্ট্রাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন (কেটিসিসিএ) লিমিটেডের সদস্য সমাবেশ শুক্রবার (২৬ জুন) বিকেলে কুমিল্লা নগরীর চৌয়ারায় অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায়ী নেতা অ্যাডভোকেট আখতার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাটের কারণে কেটিসিসিএ বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে তিনি সমবায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যথায় নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি বিক্রি করে বিলুপ্ত করার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। বিশেষ অতিথি সাবেক মেয়র সাক্কু কেটিসিসিএ ও সমবায়ীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইয়াসিন আহমেদ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, ডা. মো. ইয়াসিন ও মো. শাহ আলমসহ অন্যান্য সমবায়ী নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর