1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নং শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শশীদল পাচঁপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন(১০ মহররম) শুক্রবার সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন শাখার সভাপতি মাও: আবু হানিফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাও: মো : রফিকুল ইসলাম রেজভীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাও: মো: গোলাম মোস্তফা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপজেলা আহলে সুন্নাত, সাধারণ সম্পাদক মাও:মো: হাবিবুর রহমান মমতাজি, শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাও: রায়হানরেজা কাদরী।উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত, উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মো : জামাল হোসেন রেজভী, ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জীবন, জাহাঙ্গীর আলম বাচ্ছু, হানু মিয়া বারী, মো: ছিদ্দিকুর রহমান বিডিআর, মাও: আবদুল ওহাব, ছাদেকুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, শামীম রাজা, হাফেজ আবদুর রৌফ ও মো : আনোয়ার হোসেন।এসময় বক্তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালা প্রান্তরে পাপিষ্ট বাহিনীর দুনিয়ার লোভ ও ক্ষমতার যাতাকলে হযরত ইমাম হোসাইন রা: শাহাদাৎ বরন করেন। আজকের দিনে হোসাইনী মুসলমানদের ঘুরে দাড়ানোর শপথ নিতে হবে। সত্য, ন্যায় ও হোসাইনী আদর্শ বাস্তবায়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর