1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
"ফিরে না পাওয়া"!! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

“ফিরে না পাওয়া”!!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

“ফিরে না পাওয়া”!!

প্রতিটি মানুষের জীবনে টাকা, খ্যাতি আর সাফল্য—এসব একদিন না একদিন ঠিকই আসে। হয়তো সময় লাগে, হয়তো পথটা সহজ হয় না; কিন্তু পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সাফল্যকে একসময় ধরা দিতেই হয়।তবে জীবনের কঠিন সময়গুলো আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিবেই—যখন কেউ সংগ্রাম করে, তখন বুঝতে পারা যায় কারা সত্যিই আপনার আপন, আর কারা শুধু সুসময়েই পাশে থাকে। যে মানুষগুলো প্রয়োজনের সময়ে পাশে থাকে না, তাদের মুখ হয়তো আপনি ভুলে যান। কারণ প্রতিকূল সময়ই মানুষকে চেনার সবচেয়ে বড় আয়না।একটি সত্য সবসময় মনে রাখা উচিত—আপনাকে বাঁচাতে, আপনার স্বপ্ন পূরণ করতে বা আপনার জীবন বদলে দিতে কেউ আসবে না। তাই অন্য কারও ওপর নির্ভর করে বসে থাকবেন না।আপনার নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখুন, নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। প্রতিটি মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে, প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সাহস। হোঁচট খাবেন, ব্যর্থ হবেন, সমালোচনার মুখোমুখি হবেন—তবু থেমে যাবেন না। কারণ আপনার জীবনের গল্পের নায়ক আপনি নিজেই, আর সেই গল্পকে সুন্দর করে তোলার দায়িত্বও আপনারই।আর কখনো ভালো মানুষ হওয়ার জন্য আফসোস করবেন না। এই পৃথিবীতে স্বার্থপরতা হয়তো অনেক সময় দ্রুত লাভ এনে দেয়, কিন্তু মানবিকতা,শ্রদ্ধাবোদ, দয়া আর ভালোবাসার মূল্য কখনো কমে না।আপনি মানুষের জন্য যা করবেন, তা হয়তো সবসময় সঙ্গে সঙ্গে ফিরে আসবে না; অনেক সময় কৃতজ্ঞতাও পাবেন না। তবুও ভালো কাজ করা বন্ধ করবেন না।কারণ নিঃস্বার্থভাবে দেওয়া সম্মান, শ্রদ্ধা, মায়া, ভালোবাসা, সহানুভূতি আর আন্তরিকতা কখনো হারিয়ে যায় না। জীবন কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়ে, আপনার দেওয়া প্রতিটি সম্মান,শ্রদ্ধা, মানবিকতার প্রতিদান বহুগুণে ফিরিয়ে দেয়।তাই নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, কঠিন সময়ে ভেঙে পড়বেন না, মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবেন না।মনে রেখবেন, সাফল্য আপনাকে স্বীকৃতি দেবে, আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নেবে, আর আপনার মানবিকতা আপনাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে পরিচিত করবে।

🌹লেখক সাংবাদিক🥂♥️♦️

আয়েশা আক্তার, কুমিল্লা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর