1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে!  - কুমিল্লার খবর
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সাহেবাবাদে ‘মসজিদ-ই-গাউসুল আজম আব্দুল কাদের জিলানী’ পুনর্নির্মাণে সহযোগিতার আহ্বান

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

“কুমিল্লার বুড়িচংয়ে ঈদুল আযহা ও ঈদের দিন লিপি আক্তার নামক এক নারীকে হত্যার ক্লুলেস ঘটনায় জড়িত প্রধান আসামী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১’’

স্টাফ রিপোর্টার।।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ডাকাত, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গত ২৮ মে ২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় কুমিল্লার বুড়িচংয়ে এক নারীকে হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নোয়াপাড়া এলাকায় ভিকটিম ভাড়া বাসায় একা বসবাস করত। গত ২৮ মে ২০২৬ ইং তারিখ ঈদের দিন হওয়ায় তার মায়ের সাথে দেখা করতে আসে এবং বিকাল ০৩.০০ ঘটিকায় ভিকটিমের মেয়ে তার মায়ের সাথে দেখা করে সে তার শশুর বাড়িতে চলে যা পরবর্তীতে গত ২৯ মে ২০২৬ তারিখ সকালে ভিকটিমের মেয়ে মুঠো ফোনের মাধ্যমে জানতে পারে যে, তার মাকে কে বা কারা হত্যা করেছে। তাৎক্ষনিকভাবে ভিকটিমের মেয়ে তার মায়ের বাসায় এসে ঘরে ঢুকে খাটের উপর ভিকটিমের লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দয়ের করেন, যার মামলা নং-৪৫, তারিখ-২৯/০৫/২০২৬ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৫/২০২৬ ইং তারিখ ০৩:৪৫ ঘটিকায় র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-১১, সিপিসি-১ এর যৌথ বিশেষ আভিযানিক দল গাজিপুর জেলার গাজিপুর সদর থানাধীন ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ সুমন (৩০), পিতা- মোঃ জামাল মিয়া, মাতা- মায়া আক্তার, সাং- শাহাগোদা, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা এ/পি সাং-ধীরাশ্রম বুড়ি বটতলা (দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-জিএমপি সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন মাদকাসক্ত ভিকটিম লিপি আক্তার(৪০) আসামীর দ্বিতীয় স্ত্রী।গত ২৮ মে ২০২৬ ইং তারিখ রাতে সে ভিকটিমের বাসায় যায় এবং ভিকটিমের সাথে রাত্রিযাপন করে পরের দিন অর্থাৎ ২৯ মে ২০২৬ ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় আসামী ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে চলে যেতে চাইলে ভিকটিম বাধা দেয় এবং তাদের মধ্যে উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির একপর্যায়ে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের সাথে ধস্তাধস্তি করে তাকে বিছানায় ফেলে দিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ  করে হত্যা করে। ঘটনার পরপরই আসামী গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত ঘটনায় নিজের জড়িত থাকার কথা অকপটে শিকার করে|গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর