1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

আজ বিকাল ৪:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ সংক্রান্তে আলোচনা করা হয়।রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল,, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/মাইক ও বাদ্য যন্ত্র বাজানো থেকে বিরত থাকা, এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের রথযাত্রা কমিটি সহ জেলার পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর