1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান! কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা?

বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

বাহুবলে ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশাল মহড়া, নিরাপত্তা জোরদার

হবিগঞ্জ প্রতিনিধি।।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাহুবল মডেল থানা পুলিশ।শনিবার (২৩ মে) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, যানজট, কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলাসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশাল মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়।বিকাল থেকে বাহুবল বাজার, মিরপুর বাজার ও পুটিজুরী বাজারে একযোগে পুলিশের একাধিক টিম এ মহড়ায় অংশ নেয়। এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, পশুর হাট ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি, বাজারে কেনাকাটার চাপ এবং পশুর হাটকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।মহড়াকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সদস্যরা। এ সময় জনগণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাহুবলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় বাহুবল থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ঈদকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ঈদকে সামনে রেখে পুলিশের বাড়তি নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর